শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 600 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নানা অনিয়ম, দূর্নীতি ও অপকর্মের হোতা নোয়াখালীর বেগমগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: শর্মিষ্ঠা দে কে অবশেষে বদলী করা হয়েছে। তাকে বদলী করায় অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দের জোয়ার বইছে ও স্বস্তি বিরাজ করছে অফিসে। দীর্ঘদিন তার বিরুদ্ধে সরকারি গাড়ি আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে  নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। অফিসের কর্মচারীকে দিয়ে তার বাচ্চাকে স্কুলে আনা নেয়া করা, বাসার বাজার করাসহ বিভিন্ন কাজ করাতেন। ডাক্তার শর্মিষ্ঠা  দে সব সময় সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন। তনি সরকারি স্বাস্থ্য প্রকৌশলের ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন ভাবে কমিশন আদায় করতেন। তিনি একজন ব্যক্তি সরকারি অফিসের দুইটি রুম নিজে দখল করে রেখেছেন। যেখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যারা রাতে ডিউটি করে তারা  রেস্ট নেয়ার কথা । অথচ তিনি নিজেই দখল কওে রেখেছেন সেই দুইটি রুম। এই অনিয়মগুলো দীর্ঘদিন ধরে চলে আসলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন নোয়াখালী উপপরিচালক দুর্নীতিবাজ মো: জহিরুল ইসলামের আশ্রয় প্রশ্রয় পেয়ে তিনি বেপরোয়া ছিলেন। ডাক্তার শর্মিষ্ঠা  দে’র  স্বাচিপ  নেতাদের সাথে ভালো সম্পর্ক থাকায় কাউকে তোয়াক্কা করতেননা। তিনি  অফিসের পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্বায়িত্বে থাকা অবস্থায় নন-ক্লিনিক সাইডের সকল টাকা ভুয়া ভাউচার দিয়ে উত্তেলন করে নিজেই আত্মসাত করতেন। নন-ক্লিনিকের ফার্নিচারের বরাদ্দ দিয়ে নিজের রুম সাজিয়েছেন, যা সম্পুর্ন বেআইনি। অফিস সহকারীদের কাছ থেকে তিনি সকল টাকা নিয়ে অফিসের জন্য নিজে কেনাকাটা করবেন বলে পরবর্তিতে কেনাকাটা না করে সেই টাকা আত্মসাত করতেন। এদিকে গুঞ্জন রয়েছে বদলী হওয়ার পর তিনি আবার  বেগমগঞ্জ উপজেলায় আসার জন্য বিভিন্ন তদবির করছেন। এমন খবরে অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, আমারা উনার কাছে জিম্মি ছিলাম। সব সময় আদাদের সাথে অস্বদাচরণ করতেন তিনি। বাসার কাজ আমাদের দিয়ে করাতেন। সরকারী গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ব্যক্তিগত কাজে ঘুরে বেড়াতেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বেগমগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শর্মিষ্ঠা  দে’র মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....