শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পাালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
  • 2166 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, কৃর্তিবাস দাস, মোঃ ইমরান হোসেন, ইখতিয়ার হোসেন, উম্মে সালমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।

এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালী নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....