শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নারী ও শিশুকে বাস চাপার অপরাধে বাসের চালকসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪
  • 1593 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে বাসচাপায় শিশু ও বৃদ্ধা নারী নিহত হবার ঘটনায় ঘাতক বাসচালক ও তার দু’সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ছাড়া ওই বাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১), আবু তাহের (২৬) ও তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে এবং অজ্ঞাত এক ভবঘুরে নারী (৬০)।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালকসহ তার দু’সহযোগীকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকতেন। তিনি মাঝে মধ্যে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখতেন। এ জন্য সন্ধ্যার দিকে নিহত শিশু জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর কোল্ড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....