শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
  • 1093 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:  “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবা “ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে  বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সামনের সড়কে র‌্যালী শেষে উপজলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন ফোরাম বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মহি উদ্দিন নসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার নাছরুল্লাহ আল মাহমুদ, সহকারী শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, ব্র্যাকের বেগমগঞ্জ সমন্বয়ক সাখাওয়াত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....