শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে গুলি,ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • 1481 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময়-৭১০ পিস ইয়াবা,
২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।   বুধবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মো.নুরুল গনি (৪৩) উপজেলার  র্একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্রের নিয়ে ঘুরাফেরা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....