শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সিষ্টার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত হলেন ফরিদা ইয়াসমিন জেসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
  • 1384 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
“সিষ্টার অব হিউম্যানিটি” উপাধিতে ভূষিত হলেন আলোচিত যুক্তরাজ্য প্রবাসী সমাজ ও মানবাধিকার কর্মী ফরিদা ইয়াসমিন জেসি। ২৪ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত হোয়াইট হল বাফেটে এ উপলক্ষে যুক্তরাজ্য  প্রবাসী আলোচিত সমাজ ও মানবাধিকার কর্মি ফরিদা ইয়াসমিন জেসি’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর মহাসচিব, সোহাগ মহাজন।ক্লিন রিভার বাংলাদেশ এর মহাসচিব মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের  মহানগর দক্ষিনের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হুসাইন, আর্ন এন্ড লিভ এর উপদেষ্টা ও পরিচালক কমিটির সদস্য,  আপাসান ইন্টারনেশনাল এর কান্ট্রি ডাইরেক্টর  শাহ আল মাসুদ রানা,হাজ্ব উইথ আয়েশার চেয়ারম্যান আয়েশা চোধুরী।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওল্ড ঢাকা ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইমাম হুসাইন,ডি ওয়াই সি ইন্টারন্যাশনালের সহ সাধারণ সম্পাদক গাজী আক্কাস আলী, ক্লিন রিভার বাংলাদেশ ঢাকা জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমতিয়াজ ও ক্লিন রিভার বাংলাদেশ নীলফামারী জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন আব্দুল জাব্বার প্রমূখ।অনুষ্ঠানে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশের সর্ববৃহৎ যুব প্লাটফর্ম”ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের পক্ষ থেকে ফরিদা ইয়াসমিন জেসিকে তার দীর্ঘ কয়েক দশকের সমাজকল্যান ও মানবাধিকার কাজে অনন্য অবদান স্বরূপ “সিষ্টার অব হিউম্যানিটি”উপাধিতে ভূষিত করা হয়। সম্মাননা পদক,উত্তোরিও ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ফরিদা ইয়াসমিন জেসি জানান তিনি অভিভূত এভাবে সন্মানিত করার জন্য। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞ্যাপন করেন। তিনি বলেন পৃথিবীর সন্মান আসে সে ব্যাক্তির উপর আল্লাহর সন্তুষ্টির উপর,  আল্লাহ যেনো পরকালে সন্মানিত করেন, তিনি দোয়া কামনা রইলো সবার প্রতি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....