শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বেগমগঞ্জে দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ১, ২০২৫
  • 946 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতকারী সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের বিচার ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক ইতোপূর্বে দূর্ণীতির দায়ে গ্রেফতার হন। বর্তমানে তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী আর চায়না। অবিলম্বে দূর্ণীতিবাজ এই শিক্ষকের বিচার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ফরাজি হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, বিএনপি নেতা মোহাম্মদ শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক কোন কথা বলতে রাজি হননি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান জানান, ওই শিক্ষক আদালতে মামলা করেছেন, আদালতের নির্দেশনা মতে আমরা কাজ করবো।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....