শিরোনাম :
নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা 

  • আপডেট সময় : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
  • 1013 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম চৌমুহনী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার  (৭ জুলাই) রাতে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইয়াকুব নবী ইমনকে আহ্বায়ক, সাবেক সমাজ কল্যান সম্পাদক শিহাব উদ্দিন ও সাবেক কোষাধ্যক্ষ আবদুর রহিমকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কো-অপট সদস্য মোস্তফা মহসিন।  গত ২৭ জুন  চৌমুহনীর কাঁশফুল রেস্তোরায় প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নজির উল্যার সভাপতিত্বে   অনুষ্ঠিত বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।  সভায় অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বিগত মেয়াদ উত্তিন্ন কার্যকরি কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র মোতাবেক প্রবীন সাংবাদিক মোঃ মোস্তফা মহসিনকে পরবর্তী প্রদক্ষেপ গ্রহনের ক্ষমতা প্রদান করে। এর প্রেক্ষিতে গঠনতন্ত্র মোতাবেক ও পরামর্শকদের মতামত নিয়ে মোস্তফা মহসিন ৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবকে উন্নয়ন, সংস্কার ও দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন সহ গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন প্রক্রিয়া সম্পন্নসহ পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করবেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....