শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে চৌমুহনীতে বিএনপি-যুবদলের মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 730 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-যুবদল। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলটি শহরের পাবলিক হল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার কাছারী বাড়ির মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের অনুসারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা চৌমুহনীতে ঝটিকা মিছিল করে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে আটকের কথা জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....