আগামী বর্ষার আগেই রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আপডেট সময় :
শুক্রবার, মে ৮, ২০২৬
16 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
জনদূর্ভোগ লাগবে আগামী বর্ষা মৌসুমের আগেই নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (৮মে) দুপুরে জুমার নামাজের পর উপজেলার কাদিরপুর ইউনিয়নের দক্ষিণ কাদিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন উগ্যোগে দক্ষিণ কাদিরপুর জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দক্ষিণ কাদিরপুর জামে মসজিদ কমিটি সভাপতি ও দক্ষিণ কাদিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদ জানান, কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর পোল-দক্ষিণ কাদিরপুর জামে মসজিদের সামনে থেকে দত্তবাড়ি পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন । প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কার না করায় বর্ষা কালে মানুষ চরম দূর্ভোগের শিকার হয়। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় স্থানীয় মসজিদের খতিব আবুল খায়ের, দক্ষিণ কাদিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হেদায়েত উল্লাহ, সিনিয়র সহ সেক্রেটারি সালাউদ্দিন, সমাজসেবী সাহাব উদ্দিন, শহিদ উল্লাহ, আকিব, শরিফ, জুয়েল, নুর উদ্দিন, বাদশা, সাদ্দাম সহ অনেকে উপস্থিত ছিলেন।