নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে দূর্বৃত্তদের হাতে নিহত অটোরিকশা চালক আবদুল আহাদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ও সেতু ফিলিং স্টেশনের মালিক জহিরুল হক সোহেল। মঙ্গলবার(৫ এপ্রিল) সন্ধায় সেতুভাঙ্গার নিজ কার্যালয়ে আহাদের নানি ও খালার হাতে উপর্জনের জন্য একটি সেলাই মেশিন তুলে দেন তিনি। এ সময় চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।