শিরোনাম :
কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
  • 929 পাঠক

সৌদি আরব প্রতিনিধি: জমকানো আয়োজনের মধ্য দিয়ে মরুর দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫। প্রবাসে নোয়াখালী জেলার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হলো প্রবাস বাংলা ক্রিকেট টিমের অংশগ্রহণকারী নোয়াখালী ওয়ারিয়র্স ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান। গতকাল সৌদি আরবের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ কার্যক্রম সম্পন্ন হয়।

মূলত প্রবাসে বাংলাদেশী ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষে এই খেলার আয়োজন করে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ রুবেল।সৌদি ক্রিকেট ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রনালয়ের অনুমোদনে ইতিমধ্যে ব্যাপকভাবে জমে উঠেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের প্রথম আসর। প্রবাসী অধ্যুষিত বাংলাদেশের ১৬ টি জেলা এই টূর্নামেন্টের প্রথম আসরে একে অপরের মোকাবেলা করছে।

নোয়াখালী ওয়ারিয়র্স এর ম্যানেজিং কমিটির উদ্যোগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা। নোয়াখালী ওয়ারিয়র্স এর মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মাসুদের পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হাসান কিরণ, আলাউদ্দিন এন কে, গোলাম রসুল রাসেল, আমজাদ হোসেন তুহিন, এবি শামীম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী ব্যবসায়ীবৃন্দ। পরে নৈশভোজ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নোয়াখালী ওয়ারিয়র্স দলের ওনার শেখ মাসুদ জানান, নোয়াখালীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষে এবং দেশ ও প্রবাসের ক্রীড়া প্রেমি মানুষদের কথা চিন্তা করে মূলত তিনি দলটি নিয়েছেন। ভবিষ্যতেও নোয়াখালীর স্বার্থে তার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....