শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ ও তার বাবার মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 644 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ ও তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসকের সভাকক্ষে এ মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন৷

এসময় নোয়াখালী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম সহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ২ জন স্বতন্ত্র সহ ৩ জনের প্রার্থীতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা৷

এসময় জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ ও তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মো. আবদুল মালেক মনোনয়নপত্র বাচাই সভাকক্ষে উপস্থিত ছিলেন৷

বাচাই শেষে হান্নান মাসুদ হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন বৃহত্তর নোয়াখালীর মধ্যে দুর্গম অঞ্চল হাতিয়া সেখানে অতিরিক্ত ফোর্স রাখতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে৷ তবে, তার বাবা আব্দুল মালেক এসময় পাশে থাকলেও কোন মন্তব্য করেননি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....