শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

এবারও গরীর অসহায়দের পাশে সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • 176 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এই রমাজানেও এলাকার গরীব, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী, রহমান গ্রুপ ও এ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি। জাহাঙ্গীর আলম জনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি প্রবাসে থাকলেও বরাবরই এলাকার মানুষের প্রতি রয়েছে তাঁর অন্য রকম ভালোবাসা। জলোচ্ছ্¦াস, বন্যা, ঝড় সহ নানা প্রাকৃতিক দূর্যোগে তিনি এলাকার অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নজির রয়েছে। করোনা কালে দীর্ঘদিন ধারাবাহিক ভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। জাহাঙ্গীর আলম জনির এমন মানাবিক ও সামাজিক কর্মকান্ডের বিস্তৃতি দিন দিন বাড়ছে। এলাকাবাসী এমন একজন মানবিক মানুষ পেয়ে গর্বিত ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম জনি জানান, এই সামাজিক কর্মকান্ডগুলো আমি করি নিজের দায়বদ্ধতা থেকে। কারো মুখে হাঁসি ফুটাতে পারা যে কত আনন্দের তা সবাই উপলূব্দি করতে পারেনা। আমি চেষ্টা করি নিজের যতটুকু আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে। আমার এই শিক্ষা আমি আমার বাবা-মায়ের কাছ থেকে পেয়েছি। মানুষের সেবা করা একটা মহৎ কাজ, আমি আজীবণ চেষ্টা করবো এই সেবা করে যেতে। পাশাপাশি বলতে চাই, আমার মতো যদি সমাজের সব বিত্তবানরা এগিয়ে আসতো আমাদের সমাজ অনেক আগেই পরিবর্তন হয়ে যেতো। সমাজের বিত্তবানরা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসবেন, বিপদে তাদের পাশে দাঁড়াবেন, এটাই প্রত্যাশা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....