শিরোনাম :
খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩  রুদ্রপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের অভিযোগ চৌমুহনীতে আধুনিক চিকিৎসা সেবায় “বেস্ট কেয়ার ডায়াগনস্টিক” এর শুভ উদ্বোধন। বেগমগঞ্জে এসডিএফ‘র উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বেগমগঞ্জে ‘নাগরিকতা’ প্রকল্পের ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, এপ্রিল ১১, ২০২৬
  • 236 পাঠক

জাতীয় নিশান প্রদিবেদক:  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর এলাকায় সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে স্বতন্ত্র নির্বাচনী কর্মী মোঃ সুজনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
ভুক্তভোগী সালেহ আহমেদ শিপন জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে “মেসার্স আহমেদ কনস্ট্রাকশন”-এর উদ্যোগে পরিচালিত সড়ক নির্মাণ কাজের অংশ হিসেবে গত ৫ এপ্রিল বিকালে তিনি সর্বহারা চেয়ারম্যানের পোল থেকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত পাকা সড়কের ওপর স্থাপিত অবৈধ বেড়া অপসারণের জন্য বললে-
এ সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, পরে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।
আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শরীরে গুরুতর আঘাতের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার সুস্পষ্ট অপচেষ্টা। তিনি অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ন্যায়বিচারের দাবি জোরালো হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানা পুলিশ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে গত ৬ এপ্রিল থেকে অভিযান চালিয়ে অবশেষে ৯ এপ্রিল ২০২৬ তারিখে প্রধান আসামি স্বতন্ত্র নির্বাচনী কর্মী মোঃ সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....