শিরোনাম :
শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ

সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 414 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী অংশ ও কাটাখালি ঘাটের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে প্রতিরক্ষারমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে কাটাখালি ঘাটে এ কর্যক্রমের উদ্বোধন করেন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকবছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলিয়ন হয়েছে চরক্লার্ক ইউনিয়নির বিভিন্ন এলাকা। বর্ষা আসার আগেই বিলুপ্ত হয়েছে মেঘনা তীরবর্তী সোলাইমান বাজার পাশ্ববর্তী বিভিন্ন স্থাপনা। বিলিন হয়েছে শতশত মানুষের বসতঘর, মসজিদ, সড়ক ও দোকান পাট। গতকয়েক মাসে ভাঙনের তীব্রতা বাড়ায় বিলিয়ন হয়ে গেছে কাটাখালি ঘাটের বেশির ভাগ অংশ। তাই স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিনশত ফুট তীর রক্ষার কাজের উদ্বোধন করা হয়েছে। এ অংশটুকু জিওব্যাগ ও জিওটিউব দিয়ে কাজ করা হবে। আগামীতে বড় প্রকল্পের মাধ্যমে আশপাশের এলাকায় স্থানীয় ভাবে নদী ভাঙন রোধে কাজ করার কথা জানিয়েছেন সাংসদ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....