শিরোনাম :
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ ও শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন নোয়াখালীতে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর নোয়াখালীতে জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা নোয়াখালীতে দুর্ধর্ষ চুরি, স্বর্নালংকার ও মালামাল লুট অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ছোট ভাইকে নামাজরত কুপিয়ে হত্যা করে আত্মগোপন, নোয়াখালীর তাবলীগ জামাত থেকে বড় ভাই গ্রেফতার  নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন সড়ক অবরোধ বিক্ষোভ

নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

  • আপডেট সময় : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 215 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক: 
 
নোয়াখালীতে কর্মরত   টেলিভিশন সাংবাদিকের সংগঠন নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ম্যাচে দারুণ দাপট দেখিয়ে ৪-১ গোলে জয় তুলে নিয়েছেন আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকরা। 
শনিবার (১৩ জুন)  রাতে  বেগমগঞ্জের একলাশপুর টার্ফে সানিমা গ্রুপের এমডি এস এম সাহাব উদ্দিনের সহযোগিতায় এ প্রীতি ফুটবল ম্যাচ হয়।  ফুটবলপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও দর্শকরা।
ম্যাচের প্রথমার্ধে  ১-০ আজেন্টিনা দল এগিয়ে থাকলেও   বিরতির পর খেলার গতি বাড়ে। ব্রাজিল সর্মকরা খেলার সমতা আনার জন্য মরিয়া হয়ে ওঠে এবং গোল দিয়ে সমতা আনে। কিন্তু পরে আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা আক্রমন করে ব্রাজিলের গোল রক্ষক কে নাস্তানুবাদ করে পর পর আরও তিনটি গোল দিয়ে ৪-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে নোয়াখালীি টিভি সাংবাদিক ফোরামের সভাপতি  মিজানুর রহমান ও সাধারন সম্পাদক সুমন ভৌমিক  চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সাথে ট্রপি  এবং  শ্রেষ্ঠ খেলোয়াড শাকিল আহমেদ ও মিজানুর রহমান রিয়াদকে পুরস্কার তুলে দেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....