শিরোনাম :
নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের দক্ষিণ আদর্শ গ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রাম ডাক্তার হেলাল উদ্দিন আটক ২৫ বছরের অভিজ্ঞতায় স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন, আলোচনায় নোয়াখালীর শিক্ষক শংকর হাওলাদার এবার কোম্পানীগঞ্জে দেড় মাসের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা আটক নোয়াখালীতে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার   নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, নোয়াখালীতে স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
  • 177 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ বিজয় (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বিজয় চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুরুজ্জামান সবুজের ছেলে। রায় কার্যকরের জন্য তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নুর মোহাম্মদ বিজয়কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....