শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
  • 288 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
আন্তর্জাতিক সেবা সংগঠনরোটারী ক্লাব অফ বেগমগঞ্জের ৫ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কান্ট্রি  কো-অর্ডিনেটর ডঃ ইশতিয়াক জামান। এ সময় সিনিয়র  কো-অর্ডিনেটর  লুবনা আফরোজ,  কো-অর্ডিনেটর এডমিন ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, রিপসা টিম মেম্বার ইঞ্জিনিয়ার নিজামুল হক, ক্লাব এডভাইজার আবদুল করিম খোন্দকার, রোটারী ক্লাব অব বেগমগঞ্জের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রফেসর হাবিববু রহমান হাবিব, রোটারিয়ান ডা: আবু তাহের, আবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। নতুন কমিটির  প্রেসিডেন্ট আবদুল হান্নান, সেক্রেটারি গিয়াস উদ্দিন জীবন, এবং ট্রেজারার আবু সাকের সবার সাথে পরিচিত হন এবং আগামীতে মানবসেবায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। উল্লেখ্য,  রোটারি ক্লাব পানি, স্যানিটেশন এবং স্বাস্থবিধি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য ,রোগ প্রতিরোধ ও চিকিৎসা, শান্তি প্রতিষ্ঠা সংঘাত প্রতিরোরে কাজ করে। তাছাড়া বিশ্বব্যাপী পলিও টিকা রোটারির সবচেয়ে বড় সাফল্য অর্জন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....