শিরোনাম :
২৫ বছরের অভিজ্ঞতায় স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন, আলোচনায় নোয়াখালীর শিক্ষক শংকর হাওলাদার এবার কোম্পানীগঞ্জে দেড় মাসের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা আটক নোয়াখালীতে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার   নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, নোয়াখালীতে স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত বেগমগঞ্জে  অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি

২৫ বছরের অভিজ্ঞতায় স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন, আলোচনায় নোয়াখালীর শিক্ষক শংকর হাওলাদার

  • আপডেট সময় : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
  • 80 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
ইংরেজি শেখাকে সহজ ও স্বনির্ভর করার লক্ষ্যে ‘Unveil The Mystery of English’ (ইংরেজি ভাষার রহস্য উম্মোচন) নামে একটি নতুন স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিক্ষক শংকর হাওলাদার।
দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও গবেষণাধর্মী কাজের ভিত্তিতে তিনি এ পদ্ধতি তৈরি করেছেন। বর্তমানে তিনি বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকার কল্যাণপুর ল্যাবরেটরি হাই স্কুলে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শংকর হাওলাদারের দাবি, পরিকল্পিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাইভেট টিউটরের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই ইংরেজি শেখার দক্ষতা অর্জন করতে পারবে। তাঁর পদ্ধতিতে Basic & Advanced English Development, Vocabulary, Seven Days Micro-Working Plan, Skimming, Scanning, Translation & Re-translation এবং বাস্তবভিত্তিক ইংরেজি অনুশীলনের বিভিন্ন কৌশল রয়েছে।

তিনি বলেন, ইংরেজি শেখার মূল চাবিকাঠি মুখস্থ করা নয়; বরং নিয়মিত শোনা, বলা, পড়া ও লেখার সমন্বিত চর্চা। তাঁর লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করে ভাষাটিকে বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তোলা।

শংকর হাওলাদার মনে করেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁর উদ্ভাবিত পদ্ধতি দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে প্রবীণ শিক্ষাবিদ ডি.কে হালদার জানান, শংকর হাওলাদার আমার ছাত্র ছিলো। তার মধ্যে ছোটকাল থেকেই ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ দেখেছি। এখন সে ইংরেজি শিক্ষার যে পদ্ধতি উদ্ভাবন করেছে তা সঠিক ভাবে কাজে লাগাতে পারলে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। এ জন্য দরকার সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....