শিরোনাম :
সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট  বেগমগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত চরম নির্মমতার স্বাক্ষী নোয়াখালীর সৌদি প্রবাসীর পরিবার, একে একে দুই ভাইয়ের মৃত্যুতে বাকরুদ্ধ

সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 20 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। এ সময় সর্বোচ্চ গড় নম্বরপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মুহসিয়া তাবাসসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি ও নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নারী উদ্যোক্তা সৈয়দা শারমিন আক্তার,সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বাতাকান্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা এবং মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, ফারজানা ফারুক প্রেমা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহীদ উল্লাহ, সাবেক সভাপতি মাস্টার আবদুল হান্নান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র নগদ অর্থ তুলে দেন।
 অনুর্ষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....