শিরোনাম :
নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু

নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 92 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশের খ্যাতনামা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

চৌমুহনীর রাবেয়া প্রাইভেট হাসপাতাল ও রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মোঃ আবু নাসের ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় হাসপাতালের ম্যনেজিং ডিরেক্টর ডা: সুলতান রাবেয়া খানম, রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার, আমার সেবা ঘর এর ব্যবস্থাপনা পরিচালক মো: বেলায়াত হোসেইন, হাসপাতালের ম্যনেজার দিলিপ কুমার ভৌমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। ।

এ কার্যক্রমের মাধ্যমে নোয়াখালীর রোগীরা হাসপাতালে উপস্থিত থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশের অভিজ্ঞ ও খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ পাবেন। এতে জটিল ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাক্তার দেখানোর ভোগান্তি ও হয়রানি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....