
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীর দক্ষিণ বাজার থেকে হাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছারওয়ার হোসেনের নেতৃত্বে একটি মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারের তারা মঞ্জিলের সামনের সমাবেশে মিলিত হয়। এ সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মামুন, সহ-সাধারণ সম্পাদক কাজী রনি, সাংগঠনিক সম্পাদক ওমর মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।