শিরোনাম :
সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ নোয়াখালীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালন নোয়াখালীতে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধীদের স্বর্গরাজ্য চৌমুহনী, সর্বত্র আতঙ্ক বাটইয়া চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা  রাখে আল্লাহ মারে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে

সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়

  • আপডেট সময় : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্ধা বিশিষ্ট সমাজসেবক, এসকে গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং শেখ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল হোসেন।  এ সময় তাকে সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে গ্রহণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, কামাল হোছাইন, এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজাম উদ্দিন। এ সময় সোনাইমুড়ী প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি অধ্যাপক সালা উদ্দিন, সামছুল আরেফিন জাফর, বীর মুক্তিযোদ্ধা এম. এ. মতিন, খোরশেদ আলম, সহ-সভাপতি মো. সেলিম,  সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ অনুপ সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত আজীবন সদস্য শেখ কামাল হোসেন ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সোনাইমুড়ীর উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল হোসেন জানান, আগামীতে সোনাপুরের উন্নয়ন, অগ্রগতির লক্ষে তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং যে কোন প্রয়োজনে সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....