শিরোনাম :
নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ নোয়াখালীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালন নোয়াখালীতে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ

  • আপডেট সময় : রবিবার, নভেম্বর ১, ২০২৬

মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, জাতীয় নিশান প্রতিবেদক:
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নোয়াখালী জেলায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ন্যাশনাল মডেল কলেজ। কলেজটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর কলেজটির সামগ্রিক পাশের হার ছিল ৭০.২৬ শতাংশ। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৮০.৫১ শতাংশ। বিজ্ঞান বিভাগে এ সাফল্য কলেজটির শিক্ষার্থীদের ভালো ফলাফলের চিত্র তুলে ধরেছে।

শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে কলেজটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন কলেজটির শুভাকাঙ্ক্ষীরা।
কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন জানান এ পর্যন্ত নোয়াখালীতে ন্যাশনাল মডেল কলেজ ১১২টি (A+) এপ্লাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৬৮ জন শিক্ষার্থীরা চান্স পাওয়া সহ কলেজের পাশের হারের ধারাবাহিকতা সন্তোষজনক এবং এ বছরে সারাদেশে ফলাফল বিপর্যয়ের মধ্যেও কলেজ তার স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....