শিরোনাম :
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০
  • 4301 পাঠক

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকর নিহত হয়েছে। তার লাশ বিএসএফের সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিক উদ্দিনের ছেলে বাদশাহ (২০)।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তোফাজ্জল হোসেন জানান, দরিদ্র পরিবারের ছেলে বাদশাহ গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০/৩ এস নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। লাশ রাতে সেখানে পড়ে ছিল। রবিবার সকাল ৯টার বিএসএফের সদস্যরা লাশ নিয়ে গেছে বলে জানা যায়।

এব্যাপারে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, তেলকুপি সীমান্ত এলাকার ভারতের মধ্যে দুই রাউন্ড গুলি হয়েছে এবং একজন নিহত হয়েছে বলে শুনেছি। কিন্তু নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....