শিরোনাম :
কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ

ঈদ বিনোদনের জন্য প্রস্তুত গ্রীন পার্ক

  • আপডেট সময় : শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩
  • 3136 পাঠক

ইয়াকুব নবী ইমন:
বিনোদনের জন্য প্রস্তুত নোয়াখালীর বিনোদন কেন্দ্র গ্রীন পার্ক। ইতিমধ্যে পার্কের অভ্যান্তরে নানা সাজসর্জা ও বিনোদন সামগ্রী যোগ করা হয়েছে। সব বয়সের মানুষের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আছে হোটেল ও রেস্টুরেন্টও। বিনোদন ও ভ্রমন পিপাসুরা এখানে আসলে ভালো সময় কাটবে।
জানা গেছে, নোয়াখালীর বিনোদন প্রেমি ও ভ্রমন পিপাসু সব বয়সের মানুষের কথা চিন্তা করে শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ২০২২ সালে গ্রীন পার্কটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঈদে মানুষদের আনন্দ ও বিনোদন দিতে প্রস্তুত সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজারের উত্তর ও সাতারপাইয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত গ্রীন পার্কটি। পার্কটি সাজানো গোছানো প্রায় শেষ। এখন দর্শনার্থীদের অপেক্ষায় রয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিনোদন প্রেমি ও ভ্রমন পিপাসুদের কথা চিন্তা করে পার্কটিতে যুক্ত করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। প্রত্যান্ত গ্রামাঞ্চলে হলেও পার্কটি ঢাকা-চট্টগ্রামের বিনোদন কেন্দ্রের আদলে তৈরী করা হচ্ছে। নানা রকম রাইডের পাশাপাশি প্রকৃতি ও প্রাণির ছবি বিনোদন ও ভ্রমন পিপাসুদের আরো বেশি আনন্দ দিবে। পার্কের পাশাপাশি এখানে হোটেল এন্ড রেস্টুরেন্টও রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য নানা সু-সাধু খাবার সরবরাহ করা হয়।
গ্রীন পার্কের ম্যানেজার আজমল হক জানান, ঈদে বিনোদন প্রেমিদের গ্রহন করতে সব রকমের প্রস্ততি আমরা নিয়েছি। সব বয়সি মানুষের বিনোদনের জন্য যোগ করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। শিশুদের জন্য রয়েছে আলাদা ইভেন্ট। নতুন করে তোলা হচ্ছে পার্কের দৃশ্যপট। সব বয়সের মানুষ এখানে এসে বিনোদন পাবে বলে আশা করছেন আজমল হক। তিনি স্বপরিবারে সবাইকে পার্কটিতে এসে ঘুরে যাওয়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....