শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাস্তার পাশে বালু রেখে প্রতিবন্ধকতা: ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, মে ২, ২০২৩
  • 813 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশে বালু, সিমেন্ট, পাথর, ইট ইত্যাদি রেখে মানুষ ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত গতকাল উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কের সুরোগো পোল ও সেতুভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার উপর বালু রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও ১০৮০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উল্লেখিত স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
গুরুত্ব বিবেচনায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....