শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের পাশে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী জেলা প্রশাসকের সাথে রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দের মতবিনিময় পেঁয়াজ নিয়ে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার নোয়াখালীতে জব্দকৃত কাচিম দিঘীতে অবমুক্ত বেগমগঞ্জে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন জোর পূর্বক মার্কেট দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগের কর্মী গ্রেফতার নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

  • আপডেট সময় : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 1133 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারা বিষ খেয়ে ওই তরুণ আত্মহত্যা করে।

বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার শৌরচিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....