শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, মালালাম লুট

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
  • 704 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ানের অম্বরনগর গ্রামের ৪নং ওয়ার্ডের আবদুল হক মিয়ার পুত্র কাতার প্রবাসী আবদুল মালেকের বসত ঘরে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত চোরদের আসামী করে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, প্রবাসী আবদুল মালেকের স্ত্রী পারিবারিক কাজে ঘরে তালা বন্ধ করে গত ২৬ নভেম্বর বাবার বাড়িতে যান। ১ ডিসেম্বর তিনি এসে দেখেন ঘরের ভেন্টিলেটর ভাঙ্গা, ঘরের সব জিনিসপত্র এলোমেলো। চোরের দল তালা বন্ধ ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ২ ভরি ২ আনা স্বর্ন, ইলেকট্রিক জিনিস, কম্বল, শাড়ী, ফ্রিজের খাবারসহ প্রায় ৭ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাবাসীর স্ত্রী বাদি হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো পর্যন্ত লুন্ঠিত মালামাল উদ্ধার বা চোরদের সনাক্ত করতে পারেনি। প্রবাসী আবদুল মালেক ও তার পরিবারের সদস্যরা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, আমি থানায় নতুন যোগদান করেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....