
জাতীয় নিশান প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীর ৬টি আসনে ৬২ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: শফিকুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন । নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ ছাইফ উল্যাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান সহ ৮ জন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনাপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সইয়েদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান, এনসিপির মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার সহ ১০ জন, নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্যাহ বুলু, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনসহ ৭ জন, নোয়াখালী-৪(সদর-সুবর্নচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ জাহান, জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার ইসহাক সিকদার সহ ৮ জন, নোয়াখালী-৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন. জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খাজা তানভীর আহমেদসহ ১৫ জন, নোয়াখালী-৬(হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান, জামায়াত মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, এনসিপির আবদুল হান্নান মাসুদ, স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাাজিবসহ ১৪ জন।
এ বিভাগের আরো খবর....