শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সোনাইমুড়ীতে এল,ডি,পির সাবেক নেতা ইব্রাহীমের বাড়িতে সন্ত্রাসী হামলা ও বসতঘর ভাংচুর

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ৮, ২০২৫
  • 514 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জুনদপুরে এল,ডি,পির স্থানীয় সাবেক নেতা ইব্রাহীমের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত ৭ নভেম্বর ২০২৫ সোনাইমুড়ী উপজেলার জুনদপুরে এল,ডি,পির স্থানীয় সাবেক নেতা ইব্রাহীমের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে না পেয়ে তার বসতঘর ভাংচুর এবং তার মা তৈয়বা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে। যার ফলে তার মায়ের ডান পায়ের কনিষ্ঠ আঙুল ভেংগে যায়। সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় হসপিটালে তার চিকিৎসা ও করা যায়নি। পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নেন। নাম প্রকাশে অনিচ্ছুক (সন্ত্রাসীদের ভয়ে) প্রতিবেশীর কাছ থেকে জানা যায় তার ছেলে ইব্রাহীমের খবরের জন্য এই বর্বর হামলা চালানো হয় এবং তারা ইব্রাহীমকে পেলে হত্যার হুমকিও দিয়ে যায়। তাদের সবার (প্রায় ৪/৫ জন) মুখে কালো মাস্ক এবং হাতে দেশীয় অস্ত্র ছিলো বলে জানা যায়। উল্লেখ্য খবর নিয়ে জানা যায় ইব্রাহীম জুনদপুর বাজারে স্টেশনারীর ব্যবসা করতো (কনভিনিয়েন্স স্টোর)। ২০ শে অক্টোবর ২০২১ এল,ডি,পিতে যোগ দেওয়ার পর থেকে ভদ্র, মানবিক, মিস্টভাষী ইব্রাহীমের উপর কয়েক দফা হামলা চালিয়েছিলো। হামলার আঘাতে তার বাম হাতের তালু প্রচন্ডভাবে জখম হয়েছিলো, তার দোকানের মালামাল লুট এবং দোকান ভেংগে দেওয়া হয়েছিলো। আরো জানা যায় আওয়ামী সন্ত্রাসীরা তাকে টার্গেট করার কারণে বারংবার হুমকি এবং হামলার কারণে ইব্রাহীম ঘর ছাড়া, এলাকাছাড়া, এবং দেশ ছাড়া। হত্যার হুমকির কারণে তার মা ও পরিবার তাকে জীবন বাঁচাতে নিরাপদ কোন দেশে আশ্রয় নিতে বলে। তার ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে স্ত্রী নিজ বসত ভিটা ছেড়ে অবর্ণনীয় কস্টে আছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....