শিরোনাম :
নোয়াখালীতে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার   নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, নোয়াখালীতে স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত বেগমগঞ্জে  অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলো ৪৮ জেলের জীবণ নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত 

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 694 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি মেটলাইফ ইন্স্যুরেন্সর বসুরহাট বাজারের ইউনিট ম্যানেজার ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) রাতে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সাবেক সহকর্মি আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার দুপুরের দিকে তিনি পারিবারিক কাজে কবিরহাট যান। পরবর্তীতে রাাতে মোটরসাইকেল যোগে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেল কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছলে কবিরহাট গামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান। ঘটনার পরপরই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় নিহতের ভগ্নিপতি পলাশও গুরুত্বর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানানো হয়।  এ বিষয়ে কেউ থানায় অভিযেগ করেনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....