শিরোনাম :
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২

বাংলা প্রেসক্লাব ভেনিসের অগ্রযাত্রায় যুক্ত হলেন দুই জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
  • 815 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলা প্রেসক্লাব ভেনিস’-এর পথচলা আরও বেগবান করতে যুক্ত হয়েছেন দেশটির জনপ্রিয় দুই সংবাদকর্মী। তারা হলেন— জনপ্রিয় নিউজ পোর্টাল ও সংবাদপত্র ‘বাংলার প্রভাত’-এর সম্পাদক এবং আই অন টিভির প্রতিনিধি ও বেগমগঞ্জ থিয়েটার এর নাট‍্য নির্দেশক এবং লাশকাটি ঘর স্ক্রিপ্টের রচয়িতা সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব লেখক সাইফুদ্দিন খালেদ এবং ইতালীয় সংবাদকে প্রবাসীদের কাছে সহজবোধ্য করার কারিগর ‘হ্যালো ইতালি’-র সম্পাদক মেজবাহুল হক।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের দুজনকে ক্লাবে স্বাগত জানান “বাংলা প্রেসক্লাব ভেনিস”-এর বর্তমান সভাপতি মাকসুদ রহমান। তিনি জানান, ভেনিসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে এই ক্লাবটি কাজ করে যাচ্ছে। সাইফুদ্দিন খালেদ ও মেজবাহুল হকের মতো অভিজ্ঞ সংবাদকর্মীদের অন্তর্ভুক্তি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সভাপতি মাকসুদ রহমান তার বার্তায় বলেন, “সাইফুদ্দিন খালেদ এবং মেজবাহুল হক ইতালির প্রবাসী কমিউনিটিতে অত্যন্ত পরিচিত এবং কাজের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। তাদের আগমন আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় বাংলা প্রেসক্লাব ভেনিস অনেক দূর এগিয়ে যাবে।”

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....