শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
  • 278 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন মো.আরিফ মিয়া (৭৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে এই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হন।
নিহত আরিফ একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন ৫ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ পায়নি।   শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে দুটি ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধে মরদেহ ভেসে উঠে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, নিহেতর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....