শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১ 

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ২, ২০২৬
  • 396 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ অন্তত ১০ জন আহত ও ১ জন  নিখোঁজ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৬ জুন) সরেজমিন গিয়ে জানা যায়, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের খলিলের সাথে ভেকুমেশিনের দালালীর টাকা নিয়ে  ইমরানের বাক-বিতন্ডা হয়। এর জের ধরে সোমবার বিকেলে ইমরানের  নেতৃত্বে  কিশোর গ্যাং এর একদল সন্ত্রাসী খলিরের বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে।  হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে মহিলা সহ ১০ জনকে আহত করে।  আহতদের মধ্যে আনোয়ারা বেগম (২৬)., মোঃ স্বপন (২৭), মোঃ সাগর (১৭),  মোঃ ফাহিম (১২), পেয়ারা বেগম (৫৫).খলিল(৬০) ও মো: রনিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পারভেজ নামের একজন নিখোঁজ রয়েছের।  এ সময়  তারা নগদ টাকা সহ মালামাল লুটপাট করে।
ভূক্তভোগি খলিল জানান, সামাম্য বিষয় নিয়ে ইমরানের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্যরা আমার বাড়ি ঘরে হামলা করে। আমাদের অনেক লোকজনকে আহত করেছে। আমরা অপরাধীদের বিচার চাই।
 অভিযুক্ত ইমরানের বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 নোয়াখালী সদর মডেল থানার ওসি ( অপারেশন) শীরাম চন্দ্র ভট্টাচার্য জানান, বিষয়টি আমরা জেনেছি।  লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....