শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ

  • আপডেট সময় : সোমবার, জুন ২২, ২০২৬
  • 254 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সোমবার নোবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো: শাহজাহান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল থেকে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।
এদিন শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনের পাশাপাশি গবেষণা, শিক্ষা ও উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া গবেষণা ও একাডেমিক উৎকর্ষতায় অবদানের জন্য নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নোবিপ্রবি উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, “বিশ্ববিদ্যালয় দিবস আমাদের গৌরব ও অর্জনের দিন। এটি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ স্বপ্নকে উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। এ বছর শিক্ষামন্ত্রীর উপস্থিতি আমাদের আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তুলবে। দিবসটি উপলক্ষে আমরা গবেষণা, প্রকাশনা ও একাডেমিক উৎকর্ষতায় অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড এবং ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করব।
তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে উৎকর্ষতার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো নতুন প্রজন্মের সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে এবং নোবিপ্রবিকে একটি গবেষণা ও উদ্ভাবনমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে।”

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....