শিরোনাম :
বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট  বেগমগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত চরম নির্মমতার স্বাক্ষী নোয়াখালীর সৌদি প্রবাসীর পরিবার, একে একে দুই ভাইয়ের মৃত্যুতে বাকরুদ্ধ অসহায় বাসু মিয়ার মুখে হাসি ফোটালো মানবতার হাসি ফাউন্ডেশন

শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি -বরকত উল্যাহ বুলু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • 202 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুরে চৌমুহনীর কলেজ রোডে খাল খনন, উন্নয়ন ও খাল পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকীসহ অনেকে বক্তব্য রাখেন।

বরকত উল্যাহ বুলু বলেন, তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনাদের দুজনের বিরুদ্ধেও দেশেতো নয়ই, বিশ্বের কোথাও দূর্নীতির অভিযোগ তোলা যায়নি। পিতা-মাতার যোগ্য উত্তরসুরি তারেক রহমান আগামী ৫ বছর ক্ষমতায় থাকতে পারলে দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....