
ইয়াকুব নবী ইমন:
দৈনিক জাতীয় নিশান পত্রিকা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা। যুগ যুগ ধরে দৈনিক জাতীয় নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও ষড়যন্ত্রকারীরা কখনো সফল হয়নি। সুযোগ পেলেই ওই মহলটি জাতীয় নিশানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, কুটসা রটনা করতে থাকে। তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। তবে জাতীয় নিশান কর্তৃপক্ষও কখনো ষড়যন্ত্রের কাছে দমে যায়নি। প্রিয় পাঠক, দৈনিক জাতীয় নিশান একটি পত্রিকার নাম নয়, এটি বৃহত্তর নোয়াখালীর অস্তিত্বের সাথে মিশে থাকা একটি ঐতিহাসিক দলিল। সেই আশির দশক থেকে প্রায় অর্ধ শতাব্দি ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। জাতীয় নিশান বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক। বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয়, বহুল প্রচারিত নিয়মিত প্রকাশিত, প্রাচিন ও মিডিয়া তালিকাভূক্ত পত্রিকা। যা নোয়াখালীর জন্য গর্বের। কিন্তু জাতীয় নিশানের এই পথ চলা সহজ ছিলোনা। পত্রিকাটি প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক নোয়াখালীর কৃতি সন্তান বেগমগঞ্জের একলাশপুর নিবাসী কাজী মোহাম্মদ রফিক উল্যাহ মহোদয়ের হাত ধরে ১৯৭৯ সালে যাত্রা শুরু করে আজ অবদি প্রকাশনা অব্যাহত রয়েছে। আমি ২০১১ সালে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়ীত্ব নেয়ার পর থেকেই চেষ্টা করেছি ঐতিহ্য ধরে রেখে প্রকাশনা অব্যাহত রাখার। কাজী মোহাম্মদ রফিক উল্যাহ সাহেবের ম্মৃতি চিহৃ এই পত্রিকাটি যেন নি:শেষ হয়ে যায় এই জন্য আমি অনেক থেকেই দেখেছি একটি মহল সক্রিয়। কিন্তু আপনারা জানেন, আমি নিতান্তই সহজ-সরল স্বাভাবিক জীবণ যাপন করা একজন মানুষ। তাই কেউ আমাদের ক্ষতি করলেও আমরা কারো পিছনে লেগে থাকিনা। এবার জেলা প্রশাসনের একটি আদেশকে কেন্দ্র করে একটি মহল আমাদের তথা জাতীয় নিশানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে ও অপপ্রচারে লিপ্ত হয়। তারা বিভিন্ন সরকারি অফিস আদালতে বলে বেড়াচ্ছে জাতীয় নিশানের ডিক্লারেশন বাতিল হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে সেই সব অপপ্রচার প্রতিহতে ব্যাবস্থা নিতে পারতাম। কিন্তু না, কুকুরে কাড়ম দিলে মানুষ কুকুরকে কামড়াতে পারেনা। আমরাও সেই নীতি অবলম্বন করেছি। জেলা প্রশাসন যে কোন কারণে পত্রিকার ডিক্লারেশন বাতিল করতেই পারেন। আলোচনার মাধ্যমে তা আবার সমাধান যোগ্যও বটে। কিন্তু বিষয়টিকে একটি মহল যে ভাবে ঘোলাটে করেছে তাতে আমি ব্যক্তিগত ভাবে খুবই অবাক হয়েছি। যাক মঙ্গলবার প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম মহোদয় জেলা প্রশাসকের আদেশ বাতিল করে দৈনিক জাতীয় নিশানের ডিক্লারেশন পূনর্বহালের আদেশ দেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ। তবে আগামীতে যারা জাতীয় নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবেন তাদের কঠোর ভাব প্রতিহতের ঘোষনা দিচ্ছি। চলবে।