শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ  

  • আপডেট সময় : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  • 186 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোন সম্পার্ক নেই বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মদনমোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এ. মতিন দাখিল মাদ্রাসার মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।  তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ইউএনও কায়েসুর রহমান আরো জানান, এটি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছিল। কিছু কিছু গণমাধ্যমে ঘটনাটিকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করে। যা সঠিক নয়। প্রস্তুতি ম্যাচের ঘটনাকে  প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....