জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিটের এলডিপির প্রচার সম্পাদক মোঃ ফয়েজ উল্যার অনুপস্থিতে তার বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডারদের বিরুদ্ধে। এ ঘটনার পর আতঙ্কে রয়েছে ফয়েজ উল্যার পরিবারের সদস্যরা। জানা গেছে, গতকাল ৯ সেপ্টেম্বর রাতে কয়েজ জন আওয়ামী লীগ ক্যাডার বাড়ীতে এসে মোঃ ফয়েজ উল্যাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা ফয়েজ উল্যার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে । তারা এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফয়েজ উল্যাকে বের করে দেওয়ার জন্য তার পিতা-মাতাকে হুমকি দেয়। ফয়েজ উল্যাকে না পেয়ে তারা তার বসত বাড়ী ভাঙচুরে দেয়। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে ফয়েজ উল্যা আত্মগোপনে আছেন। সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে ফয়েজ উল্যাকে যেখানেই পাবে হত্যা করা হবে। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ফয়েজ উল্যা ও তার পরিবারের সদস্যরা।
এ বিভাগের আরো খবর....