শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

চৌমুহনীতে গ্রিল ও টিন কেটে ইলেকট্রনিক্স শো-রুমে দূর্র্ধর্ষ চুরি

  • আপডেট সময় : শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২
  • 1118 পাঠক

প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনীতে একটি ইলেকট্রনিক্স শো-রুমে দূর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে শহরের পূর্বজার নাফিতের পোল এলাকার মোসার্স বিছমিল্লাহ ইলেকট্রনিক্স সেলস্ এন্ড সার্ভিস সেন্টারে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গতরাতের যে কোন সময় চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের গ্রিল ও টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ সাড়ে ৬ লাখ টাকা, মূল্যবান কাগজপত্র, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, গুরুত্বপূর্ন জিনিসপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোস্তফা হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ী মো: মোস্তফা হাসান সংবাদমাধ্যমকে জানান, তিনি রাত সাড়ে ১০ টায় শো-রুম বন্ধ করে বাসায় যান। সকাল প্রায় সোয়া ৯ টার দিকে শো-রুম খুলে দেখেন সব কিছু এলোমেলো। পেছনের টিন ও গ্রিল টাকা। তিনি চোরদের সনাক্ত করে মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে প্রধান সড়কের পাশে এমন দূর্ধর্ষ চুরির ঘটনায় চৌমুহনীর ব্যবসায়ীদের মাঝে আতাঙ্ক বিরাজ করছে।
 বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি লিখিত অভিযোগও আমরা পেয়েছি। ওই মার্কেটের দারোয়ান বাবলুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....