শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় দুই লক্ষ টাকা জরিমানা ও কারাদন্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
  • 1892 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১৩ নং রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারী বুধবার অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় অবৈধভাবে ফসলি জমিতে ভেকু মেশিনের সাহায্যে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় আরমান হোসেন (২৩) নামক ব্যাক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায়, নগদ দুই লক্ষ টাকা অনাদায়ে দুই মাসের কারাদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আল জিনাত জানান, কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....