শিরোনাম :
চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু ২৩ বছর পর নোয়াখালীতে আসছেন তারেক রহমান নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

মিথ্যা মামলা ও দমন-পীড়ন থেকে সরে আসার আহ্বান জানালেন আল্লামা ইমাম হায়াত।

  • আপডেট সময় : বুধবার, মে ২১, ২০২৫
  • 501 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: ইমাম হায়াত বলেন – মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকারের কিছু চরমপন্থী ও ক্ষমতালোভী গোষ্ঠীর অপতৎপরতায় দেশে দমন-পীড়ন, রাষ্ট্রদ্রোহিতার অপবাদে মিথ্যা মামলা, শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ গণ্য করা, এবং বিশেষ করে মা-বোনদের গ্রেফতার ও লাঞ্ছনার মত ঘটনার মাধ্যমে দেশে এক ভয়ংকর রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারের ভিতরের কিছু বেপরোয়া কর্মকর্তার কর্মকাণ্ডে জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ, জামিন না দেয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের অভিযোগ আজকের সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রকে আবারও প্রমাণ করছে।”

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িকতা ও বস্তুবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে এক জনপ্রিয় নারী নেত্রী ও কয়েকজন শিল্পীকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের আচরণ রাষ্ট্র ও সরকারের মর্যাদা ক্ষুণ্ন করছে।”

আল্লামা ইমাম হায়াত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে – মিথ্যা, জুলুম, স্বৈরতন্ত্র ও উগ্রতার পথ থেকে ফিরে আসুন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং ইতিহাসে নিজেকে সম্মানজনকভাবে স্মরণীয় করে রাখুন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....