শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • আপডেট সময় : বুধবার, জুলাই ৩১, ২০২৪
  • 960 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও  মাছের পোনা অবমুক্ত  করার মধ্যদিয়ে নোয়খালীর বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও  সিনিয়র মৎস অফিসার(অ:দা:) মাসুমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,  মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....