শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

 কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
  • 952 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ গুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।
সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহ গুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....