শিরোনাম :
রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত বেগমগঞ্জে  অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলো ৪৮ জেলের জীবণ নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত  গ্যাস সংকটের অজুহাত: নোয়াখালীর বিভিন্ন রুটে সিএনজি অটোরিক্সা ভাড়ায় নৈরাজ্য, জিম্মি যাত্রীরা কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন ধনী জেলা নোয়াখালী. ধ্বস শিক্ষা ব্যবস্থায় সোনাইমুড়ীতে স-মিলের মিস্ত্রিকে জবাই করে হত্যার চেষ্টা নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা

নিখোঁজের দুদিন পর  ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, মার্চ ২৯, ২০২৬
  • 445 পাঠক
 প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিসের পাশের ডোবা থেকে  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সোহেল রানা মৃুত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত পরিবারের অভিযোগের পেক্ষিতে পরবার্তী  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....