শিরোনাম :
দাগনভূঞায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত নোয়াখালীতে হত্যাকাণ্ড: শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার নোয়াখালীতে প্রেমিকাসহ ‍যুবক অপহৃত, মুক্তিপন দাবিি সোনাইমুড়ীতে এলডিপি নেতার বাড়িতে ফের হামলা, বসতঘর ভাঙচুর, বড় ভাই আহত   বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ  নোয়াখালীতে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে হত্যাকাণ্ড: শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।
সে উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের শ্রমিকদল নেতা।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।নিহত রাছেলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। তিনি তার ন্যায় বিচার দাবি করেন।স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহত রাসেলের বাবার জিডি’র সূত্র ধরে রাত আনুমানিক ২ টায় নিহতের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটি ছাপা অবস্থায় নিহত রাসেলের লাশ থানা পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে জন্য নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....