শিরোনাম :
   নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা  ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর

কাতারে ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে বাংলাদেশীর মৃত্যু,পরিবারে শোকের মাতম

  • আপডেট সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 662 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
কাতারে ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে আহত মোঃ আবুল বাশার (৪৫) নামের এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার(৩১) মার্চ  সকালে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের সাদেকপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, ইরানে যুক্তরাষ্ট্রে ও ইসরায়েলের হামলার জেরে ইরান কাতারে মার্কিন ঘাটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে। এরি ধারাবাহিকতায়  গত ৫ মার্চ ইরানি ক্ষেপনাস্ত্র কাতারের বিভিন্ন শহরে আঘাত হানে। এ সময় কাতারে অবস্থানরত বাংলাদেশী বাশার  স্ট্রোক করেন। তাকে স্থানীয় বাঙ্গালীরা হাসপাতালে ভর্তি  করলে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২০  মার্চ ঈদের দিন সকালে হাসপাতালে মারা যান ।  তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।  মৃত আবুল বাশার সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের নজীর মাস্টার বাড়ির মৃত কামরুজ্জামানের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সোমবার দিবাগত মঙ্গলবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে আবুল বাশারের কফিনবাহী মরদেহ   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে পরিবারের লোকজন তা গ্রহন করে। সকালে এ্যাম্বুলেন্স যোগে কফিন বাহী মরদেহ সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....