শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বেগমগঞ্জে নকল সরবরাহের অভিযোগে যুবকের কারাদন্ড

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ২১, ২০২৩
  • 2292 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগে মো: হোসেন অনিক(১৯) নামের এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত ২০ আগস্ট উপজেলার কাজিরহাট শহীদ আমান উল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস.এইচ.সি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের অভিযোগে হাতে নাতে কারাদন্ডপ্রাপ্ত অনিককে আটক করা হয়। অনিক পাশ্ববর্তি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের বেলাল হোসেনের ‍পুত্র। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অনিককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ২শত টাকা জরিমানা অনাদায়ে আরো ১ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। পরে তাকে পুলিশ জেলহাজতে প্রেরণ করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। পরীক্ষার সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখার নিমিত্ত উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে বলে জানান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। এ বিষয়ে সবাইকে আরো সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....